রোজদিন ডেস্ক : বিশ্বের অন্যতম যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে আচমকা বিপত্তি। আজ দুপুর ১ টার কিছু পরে আচমকা থমকে যায় জনপ্রিয় এই হোয়াটস অ্যাপ। ব্যবহারকারীরা বারবার চেষ্টা করেও মেসেজ ইত্যাদি পাঠাতে পারেননি। যা নিয়ে উদ্বেগ ছড়ায় ফেসবুক-সহ অন্য মাধ্যমে। দুপুর ২টো নাগাদ ফের তা স্বাভাবিক হলে হাঁফ ছেড়ে বাঁচেন ব্যবহারকারীরা। প্রযুক্তিগত কারণে এই পরিস্থিতি হয় বলে প্রকাশ।
প্রসঙ্গত, সারা বিশ্বে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম এই হোয়াটস অ্যাপ। আচমকা তা থমকে গেলে খুব অসুবিধায় পড়েন সব মানুষই।

Be the first to comment