রোজদিন ডেস্ক : হাসপাতালে অযথা মৃত দেহ আটকে রাখা যাবে না বলে কড়া বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন (West Bengal Health Commission)। রোগীর পরিবার টাকা না মেটালে, স্বাস্থ্য বীমার টাকা না আসা ইত্যাদি নানা অজুহাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বহু সময় মৃতদেহ আটকে রাখার গুরুতর অভিযোগ ওঠে। এবার সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে কমিশন। কমিশনের প্রধান প্রাক্তন বিচারপতি অসীম ব্যানার্জি পরিস্কার এই কথা জানিয়ে দিয়েছেন।
স্বাস্থ্য কমিশন এর সিদ্ধান্ত অনুযায়ী, রোগীর পরিজনরা জরুরি কারণে মৃতদেহ রাখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষকে তা মানতে হবে। টাকা না মেটানো, স্বাস্থ্য বীমার টাকা না আসা ইত্যাদি অজুহাতে মৃত দেহ আটকে রাখা যাবে না বলে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে।
এই সিদ্ধান্তে স্বস্তিতে রোগীর পরিজনরা। তবে সরকারি সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালগুলি কতটা মানবে সে বিষয়ে সংশয় আছে।

Be the first to comment