দশে দশ

Spread the love
  1. আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীনের মৃত্যু দিবস। তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. CAA- তে আবেদনের পর নাগরিকত্ব পেয়েছেন প্রমথরঞ্জন বিশ্বাস। মতুয়াদের বার্তা কোন ভয় নেই।
  3. পাড়ায় সমাধান নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। কাকদ্বীপের মধুসূদনপুর-এ অশান্তি। বিক্ষোভের মুখে এলাকার তৃণমূল কংগ্রেস নেত্রী রিনা দাস।
  4. ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক। আধিকারিকদের ধমক দিলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া।
  5. পুরুলিয়ার হেঁটজারি, নিম্ন বুনিয়াদি স্কুলে ১৮৪ জনের দায়িত্ব নিয়েছেন একজন শিক্ষক। পড়াশোনার পাশাপাশি মিড-ডে-মিলের দায়িত্ব নিয়েছেন তিনি। প্রাণান্তকর অবস্থা। জরুরি ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে।
  6. মেদিনীপুরের গুরগুরিপালে ধানের জমিতে হাতির পাল। ধান জমি দাপিয়ে বেড়াচ্ছে দশটি গজরাজ। উন্মত্ত জনতা তাড়া করে হাতির পালকে।
  7. মুর্শিদাবাদের রাণীনগরে পদ্মায় নৌকাডুবিতে মৃত এক, দেহ উদ্ধার। স্বজন হারিয়ে কান্নার রোল পরিবারে।
  8. নেপালে সেনার শাসনে ইস্তফা রাষ্ট্রপতির। সেনার দখলে গোটা নেপাল। নেপালে রয়াল আর্মি শান্তি বজায় রাখতে বিরোধীদের আবেদন জানাচ্ছেন।
  9. নেপালে বাম জমানার অবসান। নতুন প্রধানমন্ত্রী কি বালেন্দ্র শাহ? জল্পনা তুঙ্গে।
  10. অশান্ত নেপাল নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*