- জ্বলছে নেপাল, আগুনে পুড়ছে নেপালের সুপ্রিম কোর্ট।
- সেনা নামলেও নেপালে চলছে লুটপাট হিংসা
- পশুপতিনাথ মন্দিরের লুটপাট হিংসা। সেনা ঘিরে ফেলল মন্দির। আপাতত বন্ধ পশুপতিনাথ মন্দির।
- হিংসার পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল ছটা পর্যন্ত কারফিউ নেপালে।
- নেপাল পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটির বৈঠক হলো। সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদি। নেপালের ঘটনাকে হৃদয়বিদারক বলে সেখানে শান্তি-স্থিতাবস্থা ও উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।।
- পড়শী দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক তাই রাজ্যের স্বার্থে রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয় পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমাজ মাধ্যমে এ রকমই জানানো হয়।
- ভারত নেপাল রকসৌল সীমান্তে নেপাল থেকে ভারতীয় তথা বাঙালিদের ফেরার ভিড়।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রের মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহানের। মালদার রতুয়া হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের। মাথায় ছিল না হেলমেট।
- দুর্গাপুরে অসুস্থ ছাত্র পরীক্ষা দিলেন হসপিটালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সমাদ্দার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরীক্ষার দিলেন
- প্রধানমন্ত্রী হিসেবে যুব সম্প্রদায়ের পছন্দ নেপালের তরুন আইকন বলেন্দ্র শাহকে। ১৯৯০ সালে জন্ম কাঠমান্ডুর নির্দল মেয়র এই বলেন্দ্র শাহ।
- নেপালের মোচি , কাঠমান্ডু কাঁকড়ভিটা তছনছ, বিধ্বস্ত
- আজ পানিট্যাংকি সীমান্তে রাজ্যপাল। উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Be the first to comment