- অগ্নিগর্ভ নেপাল সরকারের পতন। জ্বলছে সিংহ দরবার, আগুন কোর্টরুমে। আগুন পুর ভবনে।রুপানদেহিতে পুড়ে ছাই রাজস্ব বিভাগের অফিস
- নেপালের সংশোধনাগার থেকে পালালো জঙ্গি
- আজ দিল্লিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে এসআইআর নিয়ে বৈঠক। সিই ওদের নিয়ে বৈঠকে বক্তব্য রেখেছেন জ্ঞানেশ কুমার। এস আই আর নিয়ে কি ভাবনা কেন এসআইআর বিস্তৃতভাবে বলেছেন তিনি এখন বিভিন্ন রাজ্যের প্রেসেন্টেশন চলছে। পুজোর আগেই SIR-এর প্রস্তুতি শেষ হবে। অক্টোবরের যে কোনও সময় SIR –এর কাজ শুরু হবে
- রাজ্যে সি ই ও দপ্তরের পাঁচটি পদ ফাঁকা। দিতে অনিহা রাজ্য সরকারের।
- দীপাবলীর পর এস আই আর। তাই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির হিড়িক পড়ে গেছে বলে অভিযোগ বিজেপির
- চলতি বছরে পশ্চিমবঙ্গে এস আই আর হতে চলেছে ।বিহার মডেলকে সামনে রেখে হবে। আসাম তামিলনাড়ুতেও একইসঙ্গে এস আই আর হবে।
- সিয়াচেনে বরফধসের ফলে আমাদের বীর জওয়ানদের শহীদ হওয়া ও কয়েকজনের আটকে পড়ার সংবাদ অত্যন্ত দুঃখজনক বললেন রাহুল গান্ধী। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শোকার্ত পরিবারকে সমবেদনার পাশাপাশি আশা করেন আটকে পড়া জওয়ানদের নিরাপদ ভাবে আনা সম্ভব হবে।
- আজ রায়বেরেলিতে নিজের কনস্টিটিউন্সি তে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আবারো বললেন এখন একটাই স্লোগান ভোট চোর গাদ্দি ছোড় এবং এটা সারাদেশে স্বীকৃত। আমরা ভবিষ্যতে এই স্লোগানটিকে বড় পটভূমিকায় প্রমাণ করে ছাড়বো বলেন রাহুল।
- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রাস্তা খারাপ, তাই তালা বন্ধ করে রাখা হলো বিডিওকে। পরে বিক্ষোভের মুখে দে দৌড় বিডিও।
- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কলকাতায় বললেন তুষ্টিকরণ বা সংখ্যালঘু তোষণ এর জন্য ভারত ভাগ হয়েছিল, বাংলায় শাসক দল তোষণ করছে।
- হরিদেবপুরে গণধর্ষণ কাণ্ডে ধৃত এক ফেরার এক।
- রাঁচিতে গ্রেফতার সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি।
- নেপালি কি আইএসআই ষড়যন্ত্র? নেপালে ভারতীয়দের সমূহ ক্ষতি
- উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে চড়া সুর। বললেন, বাংলায় কথা বললেই নির্যাতন !বেশি করে কথা বলুন বাংলায়। বাংলাকে কন্ট্রোল করতে পারবে না, আমরা হার মানবো না, মাথা নত করবো না।
- মুখ্যমন্ত্রী আরও বলেন জেলাশাসকদের বলছি দুয়ারে সরকার করে আধার কার্ড করে দিন ।ভোটার কার্ডটাও সঙ্গে রাখুন, না হলে ওরা এনআরসি করে দেবে ।বদমাইশি করবে। কেন্দ্রকে তোপ মমতার।

Be the first to comment