- আগামীকাল মনিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কারকি।
- ওলির পদত্যাগের পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকি।
- আজই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন কারকি
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মৃত্যুর ছাত্রীর। বৃহস্পতিবার রাতে চার নম্বর গেটের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। তার মধ্যে ঝিলে পড়ে যান ছাত্রী। ঝিলের পাশে মদের বোতল পাওয়া যায়।
- যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যুর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন। তাদের দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের কথা বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য।
- এসএফআই ও অতিবাম ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে এবিভিপিও মিছিল করে।
- রোজভ্যালি কান্ডের মামলায় নিজেই সওয়াল করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। নথি যাচাইয়ে এআই প্রযুক্তি ব্যবহারের সওয়াল।
- ভরদুপুরে মেট্রো স্টেশনে বাগবাজার হাই স্কুলের আর্টসের একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে মেট্রো স্টেশনে কিভাবে উঠল তা নিয়ে প্রশ্ন উঠছে।
- আজ পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের দলীয় নেতৃত্ব কে ৯/৯ অর্থাৎ ৯টি বিধানসভা আসনই পাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেন তিনি।

Be the first to comment