নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রীর (Narandra Modi)

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi ) নেপালের নতুন অন্তর্বতী প্রধানমন্ত্রী সুশীলা (Sushila) কার্কিকে শুভেচ্ছা জানালেন। সমাজমাধ্যমে তিনি বলেন, ভারত চায় নেপালে শান্তি ফিরুক, সমৃদ্ধি আসুক। ভাল হোক।
কেন্দ্রীয় সরকার নেপালের পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা যায়।
নেপালে এই প্রথম অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী হলেন এক মহিলা। ওই দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে যাঁর স্বছ ভাবমূর্তিকে শ্রদ্ধা করেন সবাই। বারাণসির বি এইচ ইউ এর প্রাক্তন ছাত্রী সুশীলা কার্কি দেশে শান্তি, স্থিতি ফেরাবেন বলে আশা সব মহলের।
অন্যদিকে উত্তরবঙ্গ-সহ ভারত নেপাল সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। নেওয়া হয়েছে সব রকম সতর্কতামূলক ব্যবস্থাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*