রোজদিন ডেস্ক : আজ শুক্রবার মহাচতুর্থী। এই উপলক্ষে এদিন সকালেই গানে গানে সবাইকে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে শিল্পী তৃষা পাড়ুইয়ের গাওয়া ও মুখ্যমন্ত্রীর কথা ও সুরে একটি গানের ভিডিয়ো ফেসবুক পোস্ট করেন তিনি। লেখেন,
“আমার আঁখির উচ্ছ্বাসে,
আমি হাসি প্রত্যুষে।
নতুন সাজে নতুন ভোরে,
জ্বলবে আলো সবার ঘরে। ”
সকলকে জানাই মহাচতুর্থী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং তৃষা পাড়ুই এর গাওয়া পুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।

Be the first to comment