- বাংলার নবজাগরণের পথিকৃৎ ও প্রধান স্থপতি রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবসে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- তেজ প্রতাপের নতুন দল জনশক্তি জনতা দল। লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ গড়লেন নিজের দল। ভোটের মুখে নতুন চমক দিয়ে ব্ল্যাকবোর্ড প্রতীকে লড়বেন তারা।
- দিল্লি এনসিআর এর ৭০টি দুর্গাপূজো কমিটিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে দিল্লির রেসিডেন্ট কমিশনারের দপ্তর থেকে দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ এর পুজো কমিটিগুলোর হাতে শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়েছে।
- ঘুমন্ত শ্বশুর-শাশুড়িকে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারায় হাওড়ার আদালতে যাবজ্জীবন সাজা হলো এক ব্যক্তির।
- পুজোর পরেই প্রাথমিক-এ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের ১৩৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
- বাঁকুড়ার পাত্রসায়র থানার ঘোড়াডাঙ্গা বর্তমান ক্লাবে অর্থের অভাবে পুজো বন্ধ হতে বসেছিল। মহিলারা জানতে পেরে তাদের লক্ষীর ভান্ডারের টাকায় বন্ধ হতে চলা পুজো আয়োজন করলেন। সকলের মুখে এখন চওড়া হাসি।
- উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার।
- বাংলায় SIR শুধু সময়ের অপেক্ষা। নির্বাচন কমিশন দ্রুত গতিতে কাজ করছেন। ইআরও নিয়োগের বিজ্ঞপ্তি দিল কমিশন। বাংলায় বিএলও নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ।
- বিপুল মাদক উদ্ধার মুর্শিদাবাদে। কোটি টাকার হিরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার দুই ভাই।
- আন্দোলনে জ্বলছে লাদাখের রাজধানী লেহ। গ্রেফতার জলবায়ু কর্মী, সোনাম ওয়াংচুক।

Be the first to comment