- আজ মহাষষ্ঠী। বোধনের পর দেবীর অধিবাস।
আজ ষষ্ঠীতে রোদ ঝলমলে আকাশ। মন্ডপে মন্ডপে শুধুই কালো মাথার ভিড় - পূজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও মুষলধারে হবে না। সপ্তমীতে আংশিক নবমীতেও অল্প বৃষ্টি হবে। পুজোর শেষ লগ্নে নিম্নচাপের আশঙ্কা, দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে, হবে ভাবি বৃষ্টি।
- সবার পুজো, রাজ্য পুলিশ এবার আনল এই নামে বিশেষ অ্যাপ
- আজ হাসিখুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে: – সাগরে দুঃস্থদের নতুন বস্ত্র এবং রান্নার সরঞ্জাম দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটল।
- পদ্মার গ্রাসে মুর্শিদাবাদের লালগোলা বিশেষত্ব নিশ্চিহ্ন হতে বসেছে তারানগর গ্রাম। পাশের গ্রাম রাধাকৃষ্ণপুর এর অবস্থাও খুব খারাপ। কিন্তু ভাঙন বিধ্বস্ত মানুষগুলো মাকে আরাধনা করতে চায়। তাই তারা আয়োজন করেছেন দুর্গৎসবের।
- পূর্ব বর্ধমানের মেমারিতে তৃতীয় লিঙ্গের শিল্পীদের হাতে রূপ পাচ্ছে প্রতিমা।
- দক্ষিণ আমেরিকার চার দেশে সফরে রওনা হলেন রাহুল গান্ধী। কংগ্রেস জানিয়েছে রাহুল এই সফরে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
- ব্রিকস গোষ্ঠী নিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর আপত্তি । সেই ট্রাম্পের নাকের ডগাতেই নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের ফাঁকে ব্রিকস দেশগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসল ভারত। বৈঠক করলেন এস জয়শংকর।
- সন্ত্রাস দমনে সরকার ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্ব পালন করতে হবে। শনিবার এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা।
- তিন মাস ধরে বাংলাদেশে আটক ৪৮ জন মৎস্যজীবী।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের কালনা থেকে গুজরাটে কাজ করতে আসা এক পরিযায়ী শ্রমিকের।
- পঞ্চমীতে গতির বলি ২ ব্যারাকপুরে বাইক অ্যাক্সিডেন্টের মৃত দুজন

Be the first to comment