স্বামীর মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ ওয়াংচুকের স্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখের বিশিষ্ট সমাজসেবী সোনম ওয়াংচুকের মুক্তির আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তা আইনে কেন ওয়াংচুককে গ্রেফতার করা হোল তা এখন ও পরিস্কার না। গত এক সপ্তাহ আগে তাঁকে গ্রেফতার করে রাজস্থাবের যোধপুর কারাগারে রাখা হলেও ওঁর স্বাস্থ্য বা অন্য কিছু নিয়ে তাঁরা কোন খবর পাচ্ছেন না। সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়ার জন্যও শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি। হেবিয়াস কর্পাসের মাধ্যমে গীতাঞ্জলি জে আংমো এই আর্জি জানিয়েছেন।
দেশের নিরাপত্তা সম্পর্কিত গুরুতর অপরাধ ইত্যাদি অভিযোগ থাকলে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। ওয়াংচুকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তিনি প্ররোচনামুলক বক্তব্য রেখেছেন, আরব বসন্ত, নেপালের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেছেন, তাঁর উসকানিতেই ওখানে ২৪ সেপ্টেম্বরের হিংসাত্মক ঘটনা হয় ইত্যাদি।
এই সব অভিযোগে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা যায় কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
ওয়াংচুকের স্ত্রীও এই সব নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বলে সূত্রের খবর।
এর আগে শীর্ষ আদালতও একাধিক মামলায় এই ধরনের কঠোর আইন কিসের প্রেক্ষিতে বলবৎ করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছে।ওয়াংচুকের স্ত্রী ও অনুগামীদের আশা, তাঁদের আর্জিতে সাড়া দেবে শীর্ষ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*