রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে দ্রুত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত। গণতান্ত্রিকভাবে যে রাজনৈতিক দলই ওই দেশে জয়ী হয়ে ক্ষমতায় আসবে, ভারত তাদের সঙ্গে কাজ করতে রাজী বলে বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধমের এক প্রতিনিধি দলকে তিনি একথা জানান। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন। তাঁদের মতে, গত বছর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে থাকায় ভারত আওয়ামী লিগের সমর্থকদের গোপনে মদত দিচ্ছে বলে ওই দেশের অনেক রাজনৈতিক দল মনে করে। বিদেশ সচিব স্পষ্ট করে দেন, যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সহযোগিতা করবে। বাংলাদেশের বর্তমান প্রশাসন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা জানানোরও তিনি প্রশংসা করেন। এর মাধ্যমে ওই দেশকে বার্তা দেওয়া গেল বলে মনে করা হচ্ছে।
ভারতের নিকট তম এই প্রতিবেশী দেশের সঙ্গে সরকার যে সুসম্পর্ক রাখতে আগ্রহী তারও ইঙ্গিত মেলে।

Be the first to comment