রোজদিন ডেস্ক : বিহারে নির্বাচক তালিকায় কোন ভিত্তিতে অযোগ্যদের নাম বাদ গেছে বলে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এই বিষয়ে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। বলেন, এস আই আর এরপর কিসের ভিত্তিতে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হোল তা বলার মত সাহস কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেই। যদি তা থাকে তাঁরা তা সামনে আনুক বলে তিনি কটাক্ষ করেন।
প্রসঙ্গত, প্রথমে খসড়া ভোটার তালিকায় এক লপ্তে ৬৫ লক্ষ জনের নাম বাদ গেলেও এস আই আরের পর বিহারে চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে তিন লক্ষের বেশি কিছু নাম বাদ গেছে। যা নিয়েও সংশয় ব্যক্ত করেছেন বিরোধীরা।

Be the first to comment