রোজদিন ডেস্ক : কোন জিনিসই নষ্ট হয় না, কোন মানুষই নষ্ট হয় না। শুধু প্রয়োজন উপযুক্ত প্রযুক্তি, নেতৃত্বর চিন্তাধারা বলে কেন্দ্রীয় পথ পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি মনে করেন। জানান,২০২৭ সালের মধ্যে কঠিন বর্জ্যকে তাঁরা রাস্তা তৈরির কাজে ব্যবহার করবেন। দিল্লিতে এমন চারটি বর্জ্যের পাহাড় আছে, যা মোটেই দেখতে ভাল লাগে না। তাঁরা আশি লক্ষ টন পৃথক করে রাস্তা তৈরির কাজে ব্যবহার করছেন।
জৈব জ্বালানি ও ইথানল ভিত্তিক জ্বালানি ব্যবহার করে আগামী পাঁচ বছরে ভারতীয় গাড়ি শিল্প বিশ্বের সেরা হবে বলে তাঁর আশা। এখন বাইশ লক্ষ কোটির এই শিল্প পৃথিবীতে আমেরিকা ও চিনের পরেই তৃতীয় স্থানে আছে।
২০১৪ সালে বিশ্বে এর স্থান ছিল সপ্তম, সম্প্রতি জাপানকে পিছনে ফেলে ভারত এই শিল্পে তৃতীয় স্থানে উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যর সুরেই গড়কড়ি জানান, তাঁরা এখন সব ক্ষেত্রেই আমদানি কমিয়ে রফতানি বৃদ্ধিতে জোর দিচ্ছেন।

Be the first to comment