রোজদিন ডেস্ক : দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তৎপর পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তিন অভিযুক্তকে পাকড়াও করে ফেলল তাঁরা। বাকি দুই অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি। পুলিশের দাবি, বাকি দুজনকেই আইডেন্টিফাই করা গিয়েছে। খুব শিগগিরই তাদেরকেও গ্রেফতার করা হবে। একই সঙ্গে ঘটনার দিন ধর্ষিতার সঙ্গে থাকা ওই সহপাঠীকেও আটক করে জেরা করা হচ্ছে। ঘটনায় তার ভূমিকা এখনও আতস কাঁচের তলায়। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়েছিলেন মেডিকেল কলেজের ওই পড়ুয়া তখনই রাস্তায় তিন যুবকের সঙ্গে তাদের বচসা শুরু হয়। ছাত্রীর মোবাইল কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ওই সময় সেখানে আরও দুই যুবক আসে। তারা ছাত্রীর মোবাইলে ফোন করে। সেই ফোনের সূত্র ধরেই অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। ঘটনায় যুক্ত সবাইকেই আইডেন্টিফাই করা গিয়েছে। যেখানে ঘটনা ঘটেছিল সেটি জঙ্গল। ফলে তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে। সেখানে রাস্তা নেই। গাড়ি ঢোকে না। আশপাশ এলাকায় সিসিটিভিও নেই। ফলে ঘটনাস্থলে কি ঘটেছিল জানতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় এরই মধ্যে রাজনীতির পারদ করতে শুরু করেছে। বিরোধী দল আসরে নেমে পড়েছে। আরজি করের ঘটনার পর দুর্গাপুরের ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।

Be the first to comment