রোজদিন ডেস্ক : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ডঃ এপিজে আবুল কালামকে জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার এক্স হ্যান্ডেলে দেশের এই মহান সন্তানকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, আজ আমরা জন্মদিনে ডঃ এপিজে আবুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতা। গোটা জীবন তিনি যেভাবে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায়।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জন্মদিনে দেশের এই মহান নেতাকে স্মরণ করেন। তিনি লিখেছেন, এপিজে আবুল কালাম ছিলেন একজন সত্যিকারের আম জনতার প্রেসিডেন্ট। তাঁর কর্মজীবন আমাদের জ্ঞান অর্জন ও দেশসেবার কাজে অনুপ্রেরণা জোগায়।

Be the first to comment