- মঙ্গলবার সুকিয়াপোখরি ও মিরিকের পর আজ বুধবার দার্জিলিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে রিভিং মিটিং করবেন তিনি।
- আজ ধনধান্যে শহরের পুজে কমিটিগুলিকে নিয়ে পুলিশের কালীপুজো বৈঠক। নজরে শব্দবাজি ও নিরাপত্তা।
- আজ জেলায় জেলায় তৃণমূলের বিজয়া সম্মিলনী। ৫০০-র বেশি কর্মসূচি উত্তর, দক্ষিণ মিলিয়ে।
- দুর্গাপুর কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ। উদ্ধার অভিযুক্তদের পোশাক। নির্যাতিতার অবস্থা স্থিতিশীল।
- আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতোই আজ ১৫ অক্টোবর সকাল থেকে আরামবাগ মহকুমায় বন্ধ হয়ে গেল বাস চলাচল। সব ক’টি বাস অ্যাসোসিয়েশন যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে।
- বর্ষা বিদায় নিতেই ধীরে ধীরে পারদ পতন শুরু। বদলাতে শুরু করেছে হাওয়া। হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জেলায় কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। তবে ভোগাবে না বৃষ্টি।
- জন্মদিনে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ডঃ এপিজে আবুল কালামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
- শমীক ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে আরও একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজ ছাড়া পেতে পারেন তিনি।
- প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু। খাতড়া মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ। বুধবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তির পর প্রসবকালীন অবস্থায় শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাসপাতালে। সকালে মৃত নবজাতকের পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখান।
- চলন্ত বাসে বিধ্বংসী আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু ২০ যাত্রীর। আগুনে পুড়ে জখম হয়েছেন আরও কমপক্ষে ১৬ যাত্রী। মঙ্গলবার রাজস্থানের জয়সলমিরের ঘটনা।
- ব্যাঙ্কিং সংস্কারের দ্বিতীয় ধাপ শুরু মেদির। এবার ১২টি ব্যাঙ্ককে মিশিয়ে মোট তিনটি ব্যাঙ্ক করার পরিকল্পনা কেন্দ্রের।

Be the first to comment