ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

Spread the love

রোজদিন ডেস্ক : ভয়াবহ আগুন ঢাকার বিমানবন্দরে। হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শনিবার দুপুর আড়াইটে নাগাদ কার্গো ভিলেজের আট নম্বর গেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিমানবন্দর এলাকা। খবর পেয়ে দমকলের তিরিশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। সর্বশেষ খবর আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা আড়াইটে নাগাদ কার্গো ভিলেজের যেখানে বিভিন্ন পণ্য মজুত করে রাখা হয় সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। সেখানে হঠাৎই ধোঁয়া দেখতে পান কর্মীরা। আগুন লাগতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়।ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশান সহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিট। আগুনের জেরে আপাতত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*