- দীপাবলিতে দেশবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। চিঠিতে অপারেশন সিঁদুরের সাফল্য রামচন্দ্রকে উৎসর্গ করেছেন তিনি। একইসঙ্গে দেশে মাওবাদী দমনের সাফল্যের কথাও তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
- নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার দুপুরে বড়মা দর্শনে নৈহাটি পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে গিয়ে ভক্তিভরে সমস্ত আচার মেনে পুজো দিলেন তিনি। করলেন আরতিও।
- নৈহাটি।গিয়ে বড় মা দর্শনের আগে ও পরে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে মিলিত হলেন দলের নেতা, কর্মীদের সঙ্গে। সঙ্গী ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, সনত দে, সোমনাথ শ্যাম-সহ অন্যরা।
- গতকালই আলমারি থেকে উদ্ধার হয়েছিল ১১ বছরের নাবালিকার দেহ। খুন না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে পাড়ায় স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন মৃতার বাবা ও সৎমা। মৃতার সৎমা হলেন আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের দিদি।
- ভারতীয়দের দিওয়ালি উপহার ট্রাম্পের। মার্কিন মুলুকে থাকা স্টুডেন্ট ও কর্মরত ভারতীয়দের এইচ ১বি ভিসার জন্য এক লক্ষ ডলার দিতে হবে না।
- ‘ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ’। এই অভিযোগ সামনে রেখে এবার আমরণ অনশন শুরু করলেন সে দেশের বড় অংশের শিক্ষক। সমর্থন অনেকের।
- দিওয়ালিতে দিল্লির পুড়ছে দেদার আতশবাজি। আর তার জেরে পাকিস্তানের বাতাসে ছড়াচ্ছে বিষ। পরিস্থিতি বুঝে লাহোরে আপৎকালীন ব্যবস্থা নিল প্রশাসন।
- পলাতক শেখ হাসিনার দল আওয়ামি লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। মহম্মদ ইউনুসকে চিঠি দিল ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল উদীয়মান সূর্য্যের দেশ জাপান। শপথ নিলেন সানায়ে তাকাইচি।
- নামেই কি যুদ্ধবিরতি? রক্তের স্রোত থামছে না গাজায়। ফের ইজরায়েলি হানায় নিহত ৯৭। ১৫৩ টন বোমা ফেলার কথা স্বীকার তেল আভিভের।
- মেলেনি দীপাবলির বোনাস। প্রতিবাদে ফতেহাবাদ টোল প্লাজার সব গেট খুলে দিলেন কর্মীরা। লক্ষাধিক টাকার ক্ষতি সরকারের।
- পুণের দুর্গে নমাজ পড়ার জের। গোমূত্র দিয়ে ‘শুদ্ধিকরণ’ করলেন বিজেপি সাংসদ। তুমুল।বিতর্ক মহারাষ্ট্র জুড়ে।
- দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ বিজেপি সরকার। অভিযোগ তুলল কেজরিওয়ালের আম আদমি পার্টি।
- গত ৩ বছরে ১৪২টি বাঘ ও ৫৩৪টি লেপার্ডের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। পরিসংখ্যান সামনে আসতেই ব্যাপক হইচই।
- ৭০ লাখি গাড়ি চাই। টেন্ডার ডেকে আবদার লোকপাল আধিকারিকদের। ঘটনা জানাজানি হতেই অস্বস্তিতে প্রশাসন।

Be the first to comment