আরও ১২

Spread the love
  1. রাজ্যজুড়ে ফের দুর্যোগের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস।
  2. এসএসকেএম হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানির পরিপ্রেক্ষিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ নবান্নে বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ।
  3. বিজেপিশাসিত মহারাষ্ট্রে সুইসাইড নোট লিখে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আর এক অভিযুক্ত পুলিশের এসআইয়ের খোঁজে জারি তল্লাশি।
  4. ভোটার তালিকায় নাম তুলতে পরিযায়ী শ্রমিকদের আর নিজের রাজ্যে ফিরতে হবে না। ভিনরাজ্যে বসেই অনলাইনে এনুমেরেশন ফর্ম ফিলআপ করে জমা দিতে পারবেন তাঁরা। বড় ঘোষণা নির্বাচন কমিশনের।
  5. কথা রাখলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মত আগামী ১ ডিসেম্বর থেকেই ফের তাঁর নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে সেবাশ্রয় শিবির।
  6. পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। আগামী ৩১ অক্টোবর দুপুর ১টা নাগাদ সংসদের ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে।
  7. কথা রাখলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ ভেঙে পড়া উত্তরবঙ্গের বালাসন সেতুর কাজ শেষ হল ২৪ অক্টোবর। সোমবার থেকে খুলে যাবে নতুন সেতু। ১৫ দিনের মধ্যে এই সেতু নতুন করে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
  8. ভাঙড়ে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার তিনজন। বৃহস্পতিবার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় সিঁড়ি তৈরি করাকে কেন্দ্র করে অশান্তি শুরু। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশ কনস্টেবল।
  9. খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দোষী মানিকলাল। প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিলেও ফের সিআইডির হাতে ধরা পড়ে।সেই মানিকলালেরই অস্বাভাবিক মৃত্যু হুগলি জেলা সংশোধনাগারে।
  10. মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাফ সিরাপ কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল স্টোরে মজুত করা ওষুধের এক্সপায়ারি ডেট ও গুণগতমান যাচাই করার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন।
  11. নন টেট শিক্ষকদের টেট দেওয়া নিয়ে রাজ্য সরকার এখনও অবধি কোনও পদক্ষেপ না করায় শিক্ষক মহলে উদ্বেগের পারদ ক্রমেই চড়ছে। এবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধিকে।
  12. ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে প্রথম রাজ্যসভা নির্বাচনে বাজিমাত করল ন্যাশনাল কনফারেন্স। শুক্রবার রাজ্যসভা নির্বাচনে চার আসনের মধ্যে তিন আসনে জয়ী হল ফারুখ আবদুল্লার দল। একটি আসন জুটল বিজেপির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*