অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন পরিযায়ী শ্রমিকরা, বড় সিদ্ধান্ত কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হলে এবার আর নিজের এলাকায় এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। নিজের কর্মস্থল ভিনরাজ্যে বসেই অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে এনুমেরেশন ফর্ম ফিলআপ এবং জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলির স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে কমিশন। রাজ্য সিইও দফতরের খবর, প্রথম এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন। পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও খোলা থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*