টেট নিয়ে আর্জি এবার রাহুল গান্ধীকেও

Spread the love

রোজদিন ডেস্ক : নন টেট শিক্ষকদের টেট দেওয়া নিয়ে রাজ্য সরকার এখন অবধি কোন পদক্ষেপ না করায় শিক্ষক মহলে উদ্বেগের পারদ ক্রমেই চড়ছে। এবার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে।

সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, সংসদের আসন্ন অধিবেশনে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, প্রয়োজনে অধ্যাদেশ আনা, ইত্যাদি নিয়ে রাহুল গান্ধী কে তাঁরা অনুরোধ করেছেন। তাঁকে লেখা চিঠিতে পুরো বিষয়টিও ব্যাখ্যা করেছেন কিংকর অধিকারী। জানিয়েছেন, ২০০৯-এর আগে যে শিক্ষকরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে কাজ পেয়েছেন, এতদিন ধরে সম্মানের সঙ্গে পড়াচ্ছেন, তাঁদের কেন এতদিন পর টেট দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে!! এই বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশে এই রাজ্য সহ সারা দেশের শিক্ষক মহলই উদবিগ্ন। তাঁদের আশঙ্কা, ফের টেট পরীক্ষায় বসে অনুত্তীর্ণ হলে কাজ থাকবে না। ফলত  বিদ্যালয় গুলি তে শিক্ষকের অভাবে ব্যাপক সমস্যা দেখা দেবে, এতে আদতে ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা। সব মিলে গোটা শিক্ষা ব্যবস্থাই বিপর্যয়ের মুখে পড়বে বলে তাঁদের আশঙ্কা। শিক্ষা ব্যবস্থা ও পড়ুয়াদের কথা ভেবে সংসদে এই বিষয়টি তুলতে কিংকরবাবু রাহুল গান্ধীকে আর্জি জানিয়েছেন।

এর আগে এই নিয়ে তাঁরা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকেও চিঠি দিয়েছেন। যত দিন যাচ্ছে,, কোন দিক দিয়ে ইতিবাচক সাড়া না মেলায় উদবিগ্ন শিক্ষক মহল ও সংগঠনগুলিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*