পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বর্ষা গেলেও বৃষ্টি থেকে মুক্তি নেই বঙ্গবাসীর। নভেম্বরের শুরুতে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, জানাল হাওয়া অফিস।
  2. উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করল সংসদ। বাড়ল পাশের হার।
  3. উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পেলেন ৬৯ জন, প্রথম পুরুলিয়া।
  4. শুক্রবার বিকেলে দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের নিয়ে অভিষেকের ভার্চুয়াল বৈঠক শুরু।
  5. রাজ্য পুলিশের কর্মকাণ্ডে বাড়ছে প্রযুক্তি, তৈরি হচ্ছে নতুন এআই সেল।
  6. সিঁথিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আড়াই কেজি সোনা ও স্কুটি ছিনতাই করে চম্পট দূষ্কৃতীরা।
  7. শহরের ম্যানহোল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ উদ্ধার। চাঞ্চল্য আমহার্স্ট স্ট্রিটে।
  8. বাংলাদেশে পালানোর আগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গ্রেফতার ৩ শিশু-সহ ১১ বাংলাদেশি।
  9. “দায়িত্বজ্ঞানহীন’ আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় সুর চড়াল তেহরান।
  10. পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি আফগান প্রশাসন। জানাল কাবুল।
  11. ইউনুস সরকারকে তীব্র কটাক্ষ করে শেখ হাসিনার ঘোষণা, দিল্লিতে অনেক স্বাধীনভাবে আছি।
  12. এপস্টেইন কেলঙ্কারিতে নাম জড়ানোর ভাই অ্যান্ড্রুর ‘যুবরাজ’ তকমা বাতিল করলেন ব্রিটেনের রাজা চার্লস।
  13. ল্যুভর মিউজিয়াম থেকে মূল্যবান গহনা চুরির ঘটনায় গ্রেফতার আরও ৫।
  14. এইচ১বি ভিসার অপব্যবহার করে ভারতীয়রা মার্কিনিদের স্বপ্ন কেড়ে নিচ্ছে। বিজ্ঞাপনে দাবি ট্রাম্প প্রশাসনের।
  15. পথকুকুর মামলায় বাংলা, তেলঙ্গানা বাদে সব রাজ্যের মুখ্যসচিবকে তলব করল সুপ্রিম কোর্ট।

     

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*