রাজাবাজারের ম্যানহোলে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক : রাজাবাজারের ম্যানহোলে আজ এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, আজ সাফাই কর্মীরা ম্যানহোল পরিস্কার করতে গিয়ে এই মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ এসে তা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, মৃত ব্যক্তি বয়সে যুবক। দেহে পচন ধরতে শুরু করেছে। কিভাবে এই দেহ ম্যানহোলের মধ্যে এলো তা নিয়ে জল্পনা চলছে। তাকে খুন করা হয়েছে, নাকি আচমকা ম্যানহোলে পড়ে মৃত্যু, তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। পুলিশ এলাকায় নিরুদ্দিষ্ট ব্যক্তিদের তালিকা খতিয়ে দেখছে বলে প্রকাশ।
উল্লেখ্য এর আগে ম্যানহোল সাফাই করতে নেমে একাধিক শ্রমিকের প্রাণ গেছে, এবার সাফাই কর্মীরা মৃতদেহ উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য সব মহলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*