ট্রাম্পের প্রবল বিরোধিতা, জয়ী মামদানিই

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রবল বিরোধিতা সত্ত্বেও নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলেন জোহরান মামদানি। ওই শহরের ইতিহাসে তিনিই প্রথম মুসলমান মেয়রও। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার ও মাহমুদ মামদানির সন্তান জোহরান মামদানিকে পরাজিত করতে আসরে নেমেছিলেন খোদ ট্রাম্প ও তাঁর দোসর এলন মাস্কও। তাঁদের লাগাতার হুমকি উপেক্ষা করে নিউ ইয়র্ক সিটি বেছে নিল তরুণ মামদানিকেই। ৫০% ভোট পেয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া তৃতীয় স্থানে আছেন। বামপন্থী মামদানির এই বিপুল জয় আমেরিকার ও ডেমোক্র্যাটদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
নিউ ইয়র্ক সিটির পুর্বতন মেয়র অ্যান্ড্রু কুমো এই ফলাফলের পর কোন মন্তব্য করেননি। তবে রিপাবলিকান পার্টির পরাজিত প্রার্থী কার্টিস স্লিওয়া নয়া মেয়র মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই সঙ্গে তিনি জানিয়ে দেন, যদি মামদানি পুলিশের শক্তি দুর্বল করতে চান, সমাজতন্ত্র চাপাতে চান, তবে তাঁরা আন্দোলনে নামবেন।
আগামী বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি মামদানি কার্যভার গ্রহণ করবেন।
নিউইয়র্কের ২০ লক্ষ মানুষ এই নির্বাচনে অংশ নেন। তাঁর এই বিপুল জয়ে বহু মানুষ পথে নেমে উল্লাস করেন।
মামদানি তাঁর নির্বাচনী প্রচারে শ্রমজীবী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা জোরদার করা, ধনী ও কর্পোরেটদের কর বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে তাঁরই দলের মধ্যপন্থীরা এই সব নিয়ে কিছুটা হলেও উদবিগ্ন। মামদানির isreal বিরোধিতা ও প্যালেস্টাইনের প্রতি প্রকাশ্য সমর্থন, বামঘেঁষা নীতি জনমানসে কি প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত তাঁরা। তবে আপাতত সব দূরে সরিয়ে নিউ ইয়র্ক সিটি মেতে উঠেছে নতুন মেয়রের বিপুল জয় নিয়েই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*