রাস পূর্ণিমার ও গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৫ নভেম্বর, বুধবার। পবিত্র রাস পূর্ণিমা। এদিন থেকেই শুরু হয় পবিত্র রাস উৎসব। এই উপলক্ষে এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন প্রথম শিখগুরু নানকের জন্মদিবস। গুরু নানক জয়ন্তীতেও তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শিখ সমাজের মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দেশের বরেণ্য সন্তান দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে জন্মদিনে ও সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার প্রয়াণদিবসে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদের শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*