- আজ রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রাত পোহালেই বিহারে কাল বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। দ্বিতীয় দফা আগামী ১১ নভেম্বর।
- উত্তর প্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। এদিন হাওড়া-কালকা মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলেন জোহরান মামদানি। এই শহরের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম মেয়র। প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার ও মাহমুদ মামদানির সন্তান জোহরান মামদানিকে হারাতে আসরে নেমেছিলেন খোদ ট্রাম্প ও তাঁর দোসর ইলন মাস্কও।
- কৃষ্ণনগর পুরসভার কার্যকলাপ নিয়ে অবশেষে কড়া পদক্ষেপ নিল রাজ্য। দীর্ঘদিন ধরে চলা নাগরিক ক্ষোভ ও প্রশাসনিক ব্যর্থতার জেরে পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানো হল পুরসভায়।
- রাজ্যকে বিনিয়োগের সেরা গন্তব্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কয়েকজন বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। পরে জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে পরিকাঠামো, মানব সম্পদ, উদ্ভাবনী শক্তি ও প্রশাসনিক দক্ষতায় বিনিয়োগের সেরা গন্তব্য হয়ে উঠেছে। রাজ্যের সরকার ও শিল্প অংশীদার, সমান্তরাল সত্তা নয় বলে তিনি জানান।
- মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন বিএলওরা। কমিশনের তথ্য বলছে প্রথমদিনেই ১৮ লক্ষ এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে ভোটারদের হাতে।
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫তম জন্মবার্ষিকীতে আজ বুধবার রাজ্য বিধানসভায় তাঁর ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদীয় বিষয়ক ও কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় দেশবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
- বিএলও ফুলটাইম কাজ। আরও একবার স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই স্পষ্ট করেছিলেন, বিএলও ফুলটাইম জব। কিন্তু তারপরও একটা সংশয় তৈরি হয়েছিল। এই আবহে কমিশন আরও একবার স্পষ্ট করে দিল, বিএলওরা আপাতত অন্য কাজ করতে পারবেন না।
- মুম্বইয়ে ইডির হানা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ টাস্ক ফোর্স বিভাগ নবি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি নলেজ সিটির ১৩২ একর জমি বাজেয়াপ্ত করেল। এই ১৩২ একর জমির বাজারমূল্য প্রায় ৪,৪৬২.৮১ কোটি টাকা।
- বুধবার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বাকি জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। রাতে ও সকালের দিকে মিলবে শীতের আমেজ। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
- এই রাজ্য একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে, তার জন্য দায়ী থাকবে তৃণমূল, তোপ অধীর রঞ্জন চৌধুরীর।

Be the first to comment