রোজদিন ডেস্ক : এসআইআরে এই রাজ্যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসই দায়ী হবে বলে তোপ দাগলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এক ভিডিও বার্তায় রাজ্যের শাসক দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এস আই আর করতে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মী নেই। তাদের রাজ্য সরকারের ওপরই নির্ভর করতে হয়। এই রাজ্যে পদস্থ আমলা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বেশির ভাগই রাজ্য সরকার ও শাসক দলের হয়ে কাজ করবেন। গত কয়েক বছরের নির্বাচনে এটাই প্রমাণিত হয়েছে বলে অধীর চৌধুরী মন্তব্য করেন। তাই কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে তার দায় রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বলে তিনি জানান।
গতকাল এস আই আরের বিরুদ্ধে কলকাতায় বিশাল পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রমুখ।
একে তীব্র কটাক্ষে বিঁধে অধীর বাবু বলেন, এই সব নাটক না করে ওঁরা নির্বাচন কমিশনকে বলুন যাতে একজন বৈধ ভোটারের নাম ও যেন বাদ না যায়।
কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে তোপ দেগে তিনি আরও বলেন, উভয় দলই বিভাজনের রাজনীতি করে আমজনতার মনে আতংক ছড়াচ্ছে। কংগ্রেস তাদের এই সব প্রচেষ্টাকে রুখে দেবে বলে জানান। বিধান ভবন-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কংগ্রেস এস আই আর নিয়ে যে সহায়তা কেন্দ্র খুলেছে এতে খুশি তিনি। আমজনতা কে কোন অসুবিধা হলে এই সব কেব্দ্রে যোগাযোগ করতে অধীর চৌধুরী অনুরোধ করেন।

Be the first to comment