এলন মাস্কের ঘনিষ্ঠকে নাসার প্রধান মনোনীত করলেন ট্রাম্প

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর বন্ধু (!) এলন মাস্কের ঘনিষ্ঠ ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান কে নাসার প্রধান মনোনীত করেছেন। মাস্কের সঙ্গে তিক্ততার দরুণ মাস ছয় আগে তিনি এই ধনকুবের তথা বেসরকারি মহাকাশচারীর মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।
মার্কিন সেনেট ট্রাম্পের এই মনোনয়নে সবুজ সংকেত দিলে আইজ্যাক ম্যান নাসার প্রধান হবেন।
নিজের মালিকানাধীন সমাজ মাধ্যমে এই ঘোষণা করে ট্রাম্প তাঁর মনোনীত নাসার হবু প্রধানের ঢালাও প্রশংসা করে বলেন,জ্যারেডের মহাকাশচারী হিসাবে অভিজ্ঞতা, মহাকাশের প্রতি তাঁর আগ্রহ, আকর্ষণ, ভালবাসা, এর রহস্য উন্মোচনের প্রয়াস, নতুন মহাকাশ অর্থনীতির অগ্রগতিতে নিষ্ঠা তাঁকে নাসার নেতৃত্ব দেওয়ার উপযুক্ত করে তুলেছে।
তাঁর এই ঘোষণায় খুশি মাস্ক ও এর প্রেক্ষিতে ট্রাম্পের বিবৃতির ওপর মার্কিন পতাকা,হৃদয় ও রকেটের ইমোজি পোস্ট করেন।
সূত্রের খবর, আইজ্যাকম্যান-কে নাসার প্রধান করতে মাস্ক নিজেই ট্রাম্পের কাছে তদবির করেছিলেন।
ট্রাম্প আগে তা মেনে নিলেও মাস্কের সঙ্গে তাঁর মনান্তরের দরুণ এই সিদ্ধান্ত স্থগিত রাখেন।
হোয়াইট হাউসের সাফাই ছিল,ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ তার জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। যদিও মাস্কের সঙ্গে তাঁর সাময়িক মনান্তরই এর নেপথ্যে ছিল বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*