উপমুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে উড়ে এল পাথর, বিহারের ভোটে উত্তেজনা, দুপুর একটা পর্যন্ত ভোট পড়ল ৪২.৩১ শতাংশ

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে আচমকা উত্তেজনা। লখীসরাইয়ো উপমুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে উড়ে এল পাথর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানওতোর এখন তুঙ্গে। এদিন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ উঠে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তবে উপমুখ্যমন্ত্রীর কোনও আঘসত লাগেনি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং আরজেডির মধ্যে বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। তেজস্বীর দলের দিকে আঙুল তুলেছে বিজেপি। যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়েছে আরজেডি। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন বিজয়ের কনভয়কে ঘিরে ‘মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছে। এই প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বলেন, এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।
এদিকে দুপুর ১টা পর্যন্ত বিহারে ভোটদানের হার ৪২.৩১ শতাংশ। এখনও পর্যন্ত ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে গোপালগঞ্জ। সেখানে ভোট পড়েছে ৪৬.৭৩ শতাংশ। এই সময়ের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে পাটনায়। ভোটের হার ৩৭.৭২ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*