রোজদিন ডেস্ক : ধর্ম নয়, জীবন জীবিকার দাবি নিয়ে এবার “বাংলা বাঁচাও যাত্রা” করছেন রাজ্য সিপিএম নেতৃত্ব। আগামী ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর অবধি উত্তর থেকে দক্ষিণ এই যাত্রা হবে বলে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ জানিয়েছেন।
রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর বরাবর বিরোধী তাঁরা। কিন্তু কেন্দ্রের শাসক দলের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে ও যেভাবে ধর্ম ও রাজনীতি, বিভিন্ন সম্প্রদায় কে জড়ানো হচ্ছে এতে সিঁদূরে মেঘ দেখছেন তাঁরা। সেলিম সাহেব আজ বলেন, মন্দির মসজিদ থেকে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদির মত জীবিকা ও জীবনের বিষয়কে তাঁরা রাজনীতির কেন্দ্র করতে চাইছেন । তাঁদের আশা, এই যাত্রায় আমজনতার সাড়া মিলবে। রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বামপন্থার পুনরুত্থান একান্ত প্রয়োজন। এই লক্ষ্যে উত্তরে কোচবিহার থেকে কামারহাটি অবধি তাঁদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের নিরিখে এই যাত্রা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
মহম্মদ সেলিম বলেন, বামফ্রন্টের আমলে ছিল ক্ষুদ্র সঞ্চয়। এখন চলছে ক্ষুদ্র ঋণের নামে ঋণের ফাঁদ।
বাম শাসিত কেরালায় যেখানে স্বনির্ভর গোষ্ঠীর বিপুল সম্পদ হয়েছে, এখানে তাকে ধ্বংস করা হয়েছে।
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়েও উদবিগ্ন তাঁরা। এই যাত্রায় বাংলার নেয়েদের বাঁচাও ধ্বনিও দিচ্ছেন তাঁরা।
রাজ্যে সব ধরনের জীবিকার ওপর ই আঘাত এসেছে, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুরই দখল নিয়েছে শাসক দলের সীমাহীন দুর্নীতি। এই সবের বিরুদ্ধে রাজ্যবাসী কে সচেতন করতে সিপি এমের এই উদ্যোগ।

Be the first to comment