এসআইআর নিয়ে হলফনামা তলব হাই কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : কিসের ভিত্তিতে এসআইআর জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। কোন প্রক্রিয়ায় এই এসআইআর হচ্ছে, বৃহস্পতিবার তাও হলফনামায় জানানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টোর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি সেদিনই কমিশনকে হলফনামা পেশ করতে হবে। মামলায় বিএলওদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়। তার প্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই। গত মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। এই আবহেই জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, ২০০২ এর ভিত্তিতে কেন হচ্ছে এই এসআইআর? এই তথ্য তো ২০২৫ এর ভোটের তালিকা বা অন্য কোনও পদ্ধতি মেনে হতে পারে বলে সওয়াল করেন তিনি। জাতীয় নির্বাচন কমিশন বলে, ২০০২ সালে শেষবার এসআইআর হয়েছিল। সেই সময় যাদের নাম ভোটার লিস্টে ছিল তাদের নতুন করে কোনও নথি দিতে হবে না। এবারের এসআইআর ২০২৫ সালের ভোটার লিস্টকে ভিত্তি করেই হচ্ছে বলে জানায় জাতীয় নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*