এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমার হুমকি, গুরুত্বপূর্ণ সব বিমানবন্দরে সতর্কতা জারি

Spread the love

রোজদিন ডেস্ক : 
দিল্লির ভয়াবহ বিস্ফোরণের রেশ না মিলতেই মুম্বাই থেকে বারাণসীগামী বিমানে বোমাতঙ্ক!! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমা থাকার হুমকি পেয়ে সারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কোথা থেকে এই হুমকি এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানটি জরুরি ভিত্তিতে বারানসির লাল বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আলাদাভাবে রাখা হয়েছে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন। বম্ব স্কোয়াড-এর কর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।
আচমকা এই ভুয়ো খবরে বিমানে তীব্র আতঙ্ক ছড়ায় বলে জানা যায়। কে বা কারা এই আতঙ্ক ছড়ালো তা তদন্ত করে দেখা হচ্ছে।
আজ এই হুমকি ভুয়ো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ কোন ঝুঁকি নেননি।সূত্রের খবর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, তিরুবন্তপুরম ইত্যাদি বিমানবন্দরে ও বোমার হুমকি সম্বলিত ই-মেল আসে।
একটি বেসরকারি নামী বিমান সংস্থার মাধ্যমে এই মেল পাঠানো হয় বলে প্রকাশ।
দিল্লির সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের পর এই ধরনের বোমাতঙ্ক ভূয়ো হলেও গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*