আগামী বছর আরও বড়, আরও জমকালো ফিল্ম ফেস্টিভ্যাল

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শেষ হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভাষণে তিনি, উপস্থিত বিদেশি পরিচালক ও অতিথিদের বাংলায় এসে ছবি তৈরি করার জন্য আহ্বান জানান। এর ফলে উপকৃত হবে টলিউডও। তাঁর কথায়, আপনাদের ভিশন-মিশন নিয়ে আসুন। এখানে এসে একসঙ্গে কাজ করলে টলিউড বিশ্বসেরা হতে পারে। বাংলায় পাহাড়-সাগর-জঙ্গল, সব রয়েছে। এখানে এসে ছবি তৈরি করুন, আমাদের সহযোগিতা পাবেন। ২০১১ সালের পর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আক্ষরিক অর্থেই জনসাধারণের উৎসবে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম আমলে এই উৎসব ছিল গুটিকয়েক বুদ্ধজীবীদের হস্তগত। তা কখনওই জনগণের উৎসব হয়ে উঠতে পারেনি। নন্দন, চত্বর ছাড়া এখনকার মতো শহর জুড়ে এতগুলি প্রেক্ষাগৃহে সিনেমা দেখানোর ভাবনাও কারও মাথাতেই আসেনি! কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একে জনতার মাঝে নিয়ে গিয়েছেন।নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী, অমিতাভ, শাহরুখ খান, জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা-সহ বলিউড তারকাদের উপস্থিতি, সব মিলিয়ে তাক লাগিয়ে দেওয়া অনুষ্ঠান, আছড়ে পড়া ভিড়, ৭ দিন ধরে ছবির উৎসবে মেতে থাকেন বাংলার সিনেপ্রেমীরা। দেশ-বিদেশ থেকে তারকা পরিচালক, অভিনেতারা আসেন। মত বিনিময় হয়। সঙ্গে বাংলা ছবির উদযাপন। সমাপ্তিতে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন উৎসব কমিটি-সহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকলকে। এদিনও নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। সবশেষে সকলকে ফের এই উৎসবে আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*