- গাড়িবোমা বিস্ফোরণের আগে দিল্লির বহু জায়গায় হামাসের কায়দায় ড্রোন, রকেট হামলার ছক ছিল উমরদের, দাবি তদন্তকারীদের।
- শীতের পথে ফের ঘূর্ণাবর্ত কাঁটা। উর্দ্ধমুখী পারদ, সপ্তাহ জুড়েই বজায় থাকবে উষ্ণ আবহাওয়া, জানাল আলিপুর।
- বিচারাধীন বন্দিদেরও পূরণ করতে হবে এন্যুমারেশন ফর্ম, নির্দেশিকা জারি কারা দফতরের।
- মায়ের সঙ্গে ভাব জমিয়ে বেলেঘাটার শিশু হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে উধাও মহিলা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে মহিলাকে গ্রেফতার করল ফুলবাগান থানা। উদ্ধার সদ্যোজাত।
- বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশে বড় রদবদল। ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে করা হল বদলি।
- ফের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন উপকূলে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী।
- হাওড়ার আন্দুলে একটি বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুন। ভিতরে আটকে থাকা অবস্থায় ঝলসে মৃত এক কর্মী।
- জন্মদিনে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ সকাল থেকে চলছে এসএসসি-র একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন পর্ব। ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া।
- মঙ্গলবার সকালে ইডেনে একদফা অনুশীলন সারল টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজের পরের টেস্টে খুব সম্ভবত থাকছেন না অসুস্থ অধিনায়ক শুভমন গিল। সেক্ষেত্রে নেতৃত্বে দেখা যেতে পারে গিলের ডেপুটি ঋষভ পন্থকে।
- মঙ্গলবার সাত সকালে ফের ব্লু লাইনে বিভ্রাট, কারণ সিগন্যালিংয়ের সমস্যা।দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে ট্রেন। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল মেট্রো। ভোগান্তি নিত্যযাত্রীদের।
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানালেন, কেউ আইনের উর্ধ্বে নয়। ট্রাইবুনালের এই রায়ে গত বছরের আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
- শেখ হাসিনাকে তাঁদের হাতে প্রত্যর্পণের দাবি উঠেছে বাংলাদেশে। আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, সতর্ক মন্তব্য বিদেশ মন্ত্রকের।
- এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিডমা। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা।

Be the first to comment