বাংলা জয়ে মরিয়া শুভেন্দু চাইলেন রাষ্ট্রবাদী মুসলিমদের ভোটও

Spread the love

রোজদিন ডেস্ক :
বিহার নির্বাচনে বিপুল জয়ে এবার বাংলা জয়েও সর্বশক্তি নিয়োগ করছে গেরুয়া শিবির।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের রাষ্ট্রবাদী মুসলিমদের জোটবদ্ধ হয়ে সরকার বদলের আহবান জানিয়েছেন। আজ বীরভূমের কীর্ণাহারে একতা যাত্রায় অংশ নেন তিনি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন উপলক্ষে এই একতা যাত্রার আয়োজন করেছে বিজেপি।
আজ শুভেন্দু অধিকারী রব তোলেন, নো ভোট টু মমতা!
এস আই আরে ভারতীয় মুসলমানদের কোন ভয় নেই বলে জানান।
বীরভূমের দাপুটে টিএমসি নেতা অনুব্রত মন্ডল, কাজল শেখকে তুলো ধোনা করেন।
একতা যাত্রা উপলক্ষে বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, নেতা ও আজ এই রাজ্যে এসেছেন। বিভিন্ন এলাকায় তাঁরা ও বিহারে জঙ্গলরাজ অবসানের পর এখানেও তাঁদের সরকার হবে বলে হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*