প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ও সুরস্রষ্টা সলিল চৌধুরীকে জন্মদিবসের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ১৯ নভেম্বর, বুধবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর পাশাপাশি এদিন ছিল সুরের জাদুকর কিংবদন্তি সলিল চৌধুরীর জন্মদিবস। তাঁকে স্মরণ করে মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডলে লেখেন–
“কিংবদন্তি সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষের শুভ সূচনায় তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।
তাঁর সৃষ্ট প্রতিটি গান, সুর, আর কথা আজও আমাদের প্রাণে এক নতুন স্পন্দন জাগিয়ে তোলে।
তাঁর অমর সৃষ্টিকে সম্মান জানিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমরা তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*