ভোট চুরি, রাহুল গান্ধীকে সমালোচনা করে খোলা চিঠি প্রাক্তন বিচারপতি-সহ বিশিষ্টদের

Spread the love

রোজদিন ডেস্ক :
ভোট চুরি নিয়ে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে খোলা চিঠি দিলেন প্রাক্তন বিচারপতি-সহ ২৭২ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের অভিযোগ, লোকসভার বিরোধী নেতা  ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযুক্তর কাঠগড়ায় তুললেও এখন অবধি এর সপক্ষে কোন নির্দিষ্ট প্রমাণ দিতে পারেননি। তিনি ও কংগ্রেসের অনেক নেতাই এমন সব কথা বলছেন যা দেশের গণতন্ত্রকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বিশেষত রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটানোর কথা বললেও আদতে তা ধোপে টেকেনি। কংগ্রেস ছাড়া বামপন্থী এনজিও, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও এসআইআর ইত্যাদি নিয়ে নানা রকম প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের মর্যাদাকে খাটো করছেন বলে তাঁদের অভিযোগ।
তাঁরা বলেন, ভারতের গণতন্ত্র মজবুত। এখানে প্রশ্ন তোলা যায়, কিন্তু খাটো করা যায় না। তাঁরা নির্বাচন কমিশনের প্রধান হিসাবে টি এন শেষন, এন গোপালস্বামীর উল্লেখ করেন, যাঁরা কমিশন কে শক্তিশালী সাংবিধানিক প্রহরী করে তুলেছিলেন।
একজন দেশের সুশীল সমাজ ও নাগরিকদের নির্বাচন কমিশনের পাশে বলিষ্ঠভাবে দাঁড়ানো উচিত। এর পবিত্রতা বজায় রাখা উচিত বলে তাঁরা মনে করেন।
দীর্ঘ এই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রাক্তন বিচারপতি এস এন ধিংরা, শুভ্র কমল মুখার্জি, এস এম সোনি, হেমন্ত গুপ্ত, আদর্শ কুমার গোয়েল-সহ ২৭২ জন বিশিষ্ট ব্যক্তি আছেন। যাঁরা রাহুল গান্ধী, কংগ্রেসের সসমালোচনা করে পরোক্ষভাবে গেরুয়া শিবিরের পক্ষে দাঁড়িয়েছেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*