ধান দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি, হরিয়ানায় তাক লাগালেন রাজ্যের শিল্পী কৃষ্ণ সিং

Spread the love

রোজদিন ডেস্ক :
হরিয়ানার আন্তর্জাতিক গীতা মহোৎসবে ধান, ধানের শীষ দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি নিয়ে তাক লাগালেন এই রাজ্যের শিল্পী কৃষ্ণ সিং। কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে এই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন রাজ্যের শিল্পীরা তাঁদের পসরা নিয়ে ওখানে গেছেন। প্রতি বছর সেখানে যান কৃষ্ণ সিং ও। এবার তাঁর তৈরি ধান, ধানের শীষের তৈরি দেবদেবীর মূর্তি বিশেষভাবে সবার নজর কেড়েছে বলে জানা যায়। এতে খুশি শিল্পী নিজে ও তাঁর পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*