- দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরি ও বিজয় সিনহা।গান্ধী ময়দানে সকাল ১১.৩০টায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
- শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
- আইসিস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে সোশ্যাল মিডিয়ায় মগজধোলাইয়ের অভিযোগে ছত্তীসগঢ় থেকে পুলিশের জালে ধরা পড়েছে দুই নাবালক।
- সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দোপাধ্যায়।
- ভোটারের তথ্য ডিজিটাইজ় করার সময়ে কোনও ভাবে ভুল হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে বিএলও অ্যাপে।
- ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে মুর্শিদাবাদে বললেন টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর।
- মালবাজারে BLO-র মৃত্যুতে জেলাশাসকের রিপোর্ট চাইল কমিশন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে, বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ।
- ওড়িশায় কাজে গিয়ে ফের বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ৫ জন ও পূর্ব মেদিনীপুরের ৫ জন ফেরিওয়ালাকে আটক করার অভিযোগ।
- বাংলাদেশ পালানোর হিড়িক। অনুপ্রবেশকারীদের হাতে ভারতের ভোটার-আধার কার্ড। কেউ দেন ভোট, কেউ পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও!
- দিল্লির রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে মৃত্যু দশম শ্রেণির এক পড়ুয়ায়। সুইসাইড নোটে পড়ুয়া লিখেছে, তার শরীরের কোনও অঙ্গ যদি ভালো থাকে, তবে তা যেন দান করে দেওয়া হয়।

Be the first to comment