নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জাগো বাংলার উদ্যোগে চলছে এসআইআর ফরম পূরণের সহায়তা শিবির। বৃহস্পতিবার সেই শিবিরে হঠাৎই দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে।

সূত্রের খবর, তিনি কিছুক্ষণের জন্য শিবিরে উপস্থিত হয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং ফরম পূরণের বিভিন্ন ধাপে কীভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তা নিজে নজর করে দেখেন। পাশাপাশি, কয়েকজন আবেদনকারীর সমস্যাও সরাসরি শুনে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
স্থানীয়দের মতে, সাংসদের এই উপস্থিতি শিবিরে ভিড় আরও বাড়িয়ে দেয়। দিনভর চলা এই সহায়তা শিবিরে এসআইআর সংক্রান্ত নথিপত্র যাচাই ও ফরম পূরণে বহু মানুষ সাহায্য নিচ্ছেন।

Be the first to comment