- শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতায় ভূমিকম্প। কলকাতা-সহ আশেপাশের অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
- বৃহস্পতিবার আলিপুরের ‘ধন ধান্য’ প্রেক্ষাগৃহে টেলি অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারাবাহিকের মাধ্যমে সামাজিক চেতনা বৃদ্ধিতে ভূমিকা নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- দেশে অঙ্গ প্রতিস্থাপনের নীতি ও ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। ডেথ সার্টিফিকেটে মরণোত্তর অঙ্গদান বিষয়ে প্রস্তাব ও সম্মতির উল্লেখ রাখতে প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিল শীর্ষ আদালত।
- বৃহস্পতিবার সকালে ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র বিশেষ দল।
- কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরটের। একে ব্লকের ২২৫ নম্বর বাড়িতে ইডির হানা। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা। নরেন্দ্র রানিগঞ্জ এলাকার বাসিন্দা।
- শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় ২০টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই মামলায় তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও।
- পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পার্টি অফিসে ঢুকে তৃণমূলের বিএলএ পবিত্র কুমার সাউ ও দেবব্রত মাইতিকে মারধর। মারধরের অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে।
- বাঁকুড়ার শালতোড়া ব্লকে বিজেপির নির্বাচিত সদস্য সহ ৫০টি পরিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রসে।
- উত্তরপ্রদেশের সান্ডিলা এলাকার একটি বেসরকারি স্কুলে গ্যাস লিক করে অসুস্থ একাধিক পড়ুয়া। স্কুলে পড়ার সময়েই অজ্ঞান হয়ে যায় তারা। অসুস্থ পড়ুয়াদের সেখানকার দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
- বৃহস্পতিবার রাতে লুধিয়ানায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছে ২ জন। তাদের সঙ্গে পাকিস্তান মদতপুষ্ট গ্যাংস্টার সন্ত্রাসবাদী মডিউলের যোগ আছে বলে দাবি পুলিশের। একই সঙ্গে তাদের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-য়ের যোগ আছে বলেও জানিয়েছে পুলিশ।

Be the first to comment