- শুক্রবার সকালে ১০টা ১০ মিনিটে কলকাতায় ভূমিকম্প। কাঁপল উত্তরবঙ্গও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭।
- আবহাওয়া দফতরের খবর ভূমিকম্পের উতসস্থল বাংলাদেশ। সকালে কম্পন পাকিস্তানেও। তবে কোথাও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
- এন্যুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজে বিলম্ব, সাত বিএলওকে শোকজ করল কমিশন।
- হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় হাওড়ায় বসল অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন সিসি ক্যামেরা।
- সোমবারের আগেই প্রকাশিত হবে এসএসসি নবম, দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল।
- ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আজ শুক্রবার রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাটের ট্রায়াল করবে কমিশন।
- কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিসেবা সহ সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক। ছিলেন বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং, সাংসদ সৌগত রায়-সহ সংশ্লিষ্ট এলাকা, বিমানবন্দরের প্রতিনিধি ও আধিকারিকরা।
- বনগাঁয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি৷ বোমা, আক্রান্ত তৃণমূলেরই ৬ কাউন্সিলর। অভিযোগের তির দলের জেলা সভাপতির দিকে।
- বীরভূমের সিউড়িতে সাংসদ শতাব্দী রায়ের সামনেই দলের অঞ্চল সভাপতির ওপর চড়াও একদল তৃণমূলকর্মী। নির্বিচারে পড়ল কিল, চড়, ঘুষি। বেগতিক দেখে তড়িঘড়ি এলাকা ছাড়লেন সাংসদ।
- কয়লা পাচারের মতো কয়লা চুরিরও তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলাতে শুক্রবার রাজ্যের ২৫টি জায়গায় একসঙ্গে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জারি তল্লাশি।
- আরও দূরে শীত। কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা আপাতত আর কমবে না। ১৯-২০-র মধ্যেই ঘোরাফেরা করবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ প্রায় ৩০ ডিগ্রি।
- তেল আভিভে স্বাক্ষরিত হল ঐতিহাসিক চুক্তি। দীর্ঘ প্রতীক্ষা পর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী অবশেষে চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ইজরায়েলের বাণিজ্যমন্ত্রী নীর বরকতের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হল।

Be the first to comment