বাংলাদেশে কারাবন্দি মৎস্যজীবীর মৃত্যু, উদবিগ্ন কাকদ্বীপের বহু ধীবর পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক : 
কয়েক মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌবাহিনী গ্রেফতার করেছিল তাঁদের। গত সপ্তাহে বাংলাদেশে কারাবন্দি এক জন মৎস্যজীবীর মৃত্যুর খবরে চরম উদবেগ ছড়িয়েছে কাকদ্বীপের বহু ধীবর পরিবারে। স্থানীয় সূত্রে প্রকাশ, গত সপ্তাহে বাংলাদেশের বাগেরহাটে কারাবন্দি তরুণ ধীবর বাবুল দাসের মৃত্যুর খবর আসে। এতে এলাকায় তীব্র আতংক ও উদবেগ দেখা দিয়েছে। এখন ও ৬১ জন ধীবর ওখানে বন্দি আছেন। চার মাস ধরে চরম উদবেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁদের অসহায় পরিবার। বারবার প্রশাসনকে দরবার করেও এখন অবধি কোন ফল না মেলায় রীতিমত দিশাহারা তাঁরা। এবার বাবুল দাসের মৃত্যুর খবরে দুশ্চিন্তা আরও বেড়েছে। তাঁদের বেশির ভাগই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। কবে. তাঁরা বাড়ি ফিরবেন, সেই দুশ্চিন্তায় অতন্দ্র দিন কাটছে তাঁদের।
সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ভারত – বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখনও সহজ স্বাভাবিক না হওয়ায় সব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। ওই দেশের কারাগারে বন্দি ধীবরদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তাঁরা লাগাতার সরকারের কাছে দাবি জানাচ্ছেন।
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ধীবরদের পরিবারগুলির বক্তব্য, রুজি রোজগারের জন্য তাঁদের জলে মাছ ধরতে যেতেই হয়। কোনভাবে জলসীমা পেরোলেই বিপদ। এবার যেমন হয়েছে। ওই দেশের কারাগারে কিভাবে তাঁদের প্রিয়জন দের দিন কাটছে তা নিয়ে চরম উদবেগ, আতংক, দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*