- পাকিস্তানের পেশওয়ারে প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তরে বন্দুকবাজরা হামলা চালায়।
- ভোররাতে মৃদু ভূমিকম্প গুজরাটের সৌরাষ্ট্রে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০।
- পতাকা উত্তোলন অনুষ্ঠানের আগেই ভক্তদের ভিড় অযোধ্যার রামমন্দিরে। মঙ্গলবার ‘ধ্বজারোহণ’ বা পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতি পদে বিআর গবইয়ের মেয়াদ শেষ হয়েছে ২৩ নভেম্বর।
- দিল্লিতে তিন দিনের এক যৌথ অভিযানে পুলিশ একটি মাদক চক্রের পর্দা ফাঁস করে প্রায় ৩২৮.৫৪ কেজি মেথামফেটামিন উদ্ধার করেছে। এর বাজার মূল্য আনুমানিক ২৬২ কোটি টাকা। এই ঘটনায় নাগাল্যান্ডের একজন মহিলা-সহ দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
- সময়ে কাজ শেষ না করতে পারার জেরে ১৮১ জন বিএলও-কে ছাঁটাইয়ের নোটিস। পাশাপাশি ১৯১ জন সহকারী শিক্ষক এবং ১১৩ জন শিক্ষা মিত্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক। এ ছাড়াও ৬০ জন BLO এবং ৭ জন সুপারভাইজ়ারের বিরুদ্ধে FIR দায়ের করেছে জেলা প্রশাসন।
- ভোটারের নাম কাটা যাওয়ার আশঙ্কায় BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের BLA-এর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা। অভিযুক্ত BLA-কে গ্রেফতার করেছে ন্যাজাট থানা।
- সল্টলেকের রাস্তায় ফুটপাথে মিলল ভিনরজ্যে ছটি আধার কার্ড। খতিয়ে দেখছে পুলিশ।
- গৌড়হাটের কাছে এক দোতলা দোকান ও গুদামে আগুন লেগে যায়। দমকলের দুই ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন।
- প্রথম ফুটবলার হিসেবে ১৩০০ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ১১৩৪ ম্যাচে ৮৯৬টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৪০৪টি গোল।

Be the first to comment