ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতার বৈঠক বাংলাদেশে

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করলেন বিএনপি-র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে ঢাকার এক নামী হোটেলে তাঁদের আলোচনা হয়। বিএনপি নেতার সঙ্গে আরও দুই নেতা ওই বৈঠকে ছিলেন।পরে মির্জা ফকরুল জানান,ভুটানের প্রধানমন্ত্রী তাঁদের শীর্ষ নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। এই ছাড়া দুই দেশের ব্যবসা, বাণিজ্য, জ্বালানি-সহ নানা বিষয়ে তাঁদের কথা হয়।
ভুটানের প্রধানমন্ত্রী তাঁদের আরও বলেন, আগামী নির্বাচনে যে সরকারই আসুক, ভুটান তাদের সঙ্গে সহযোগিতা বজায় রেখে কাজ করবে।
ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য একটি সুন্দর ফুলের তোড়া উপহার দেন, সেটি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবেন বলে মির্জা ফকরুল জানান।
উল্লেখ্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে বেশ অসুস্থ। তাঁর প্রবাসী পুত্র তারেক রহমান দেশে ফিরে নির্বাচনের প্রস্তুতি সহ বিএনপি-র নানা কাজ করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*