প্রাথমিকে বয়সে ছাড় দেওয়ার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ক্ষেত্রে ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন মঙ্গলবার খারিজ করল কলকাতা হাইকোর্ট। বয়সসীমায় ছাড় দিয়ে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে মামলা দায়ের করেছিলেন তাঁরা। সেই মামলায় প্রথমেই আপত্তি জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। আবেদনকারীদের আইনজীবীর যুক্তি ছিল, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। পাল্টা পর্ষদের যুক্তি ছিল, সেখানে নিয়োগের জন্যে গঠিত ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ করা হয়নি। ওই রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যায় না। বিচারপতি বসুর পর্যবেক্ষন, তৎকালীন একক বেঞ্চে পর্ষদের যুক্তি আলাদা ছিল। এখন যে যুক্তি দেওয়া হয়েছে তাতে এই আবেদন গ্রহণ করা যাচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*