রাজনাথ সিং এর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের

Spread the love

রোজদিন ডেস্ক :
এখন না হলেও ভবিষ্যতে পাকিস্তানের সিন্ধু অঞ্চলের সীমান্ত বদলাতেই পারে। অতি সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্থান।
সূত্রের খবর, ইসলামাবাদের বক্তব্য, রাজনাথ সিং-এর এই বক্তব্য বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিও।
সিন্ধু ভারতে ফিরতে পারে, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুধু উসকানিমূলকই নয়, ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকেও বিঘ্নিত করতে পারে৷
পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই ধরনের মন্তব্য থেকে ভারতীয় নেতাদের বিরত থাকার আর্জি জানিয়েছে। পরন্তু ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় হিংসাত্মক
ঘটনায় জড়িতদের বিচারের ব্যবস্থা ইতিহাস বিকৃতির জন্য সৃষ্ট বৈষম্য দূর করতে বলেছে।
প্রসঙ্গত রাজনাথ সিং এর এই মন্তব্য নিয়ে এই দেশেও বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*