- রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “খুন” করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য দেশ-বিদেশে।
- সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি চলাকালীন নির্বাচন কমিশন অভিযোগ করল— বিহার, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এই প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে ‘ভয়’ বা ‘আতঙ্ক’ তৈরি করছে রাজনৈতিক দলগুলি।
- নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা, প্রশ্নের মুখে কমিশন। নতুনদের জন্য শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত স্কুল সার্ভিস কমিশন।
- বারাসাত মেডিক্যাল কলেজের মর্গ থেকেই চোখ ‘চুরি’! চিকিৎসকদের নতুন টিম গঠন করে দ্বিতীয়বার ময়নাতদন্ত।
- দাগি শিক্ষকদের যাবতীয় বিবরণ-সহ তালিকা প্রকাশের নির্দেশ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি হবে হাইকোর্টে। সব মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট।
- দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানিয়েছেন, বার অ্যাসোসিয়েনশন রাজি থাকলে ভার্চুয়াল শুনানি করা যেতে পারে।
- ছত্তিসগড়ে পথ দুর্ঘটনার কবলে পশ্চিম মেদিনীপুরের চার পরিযায়ী শ্রমিক। মৃত্যু তিন জনের এবং গুরুতর জখম এক।
- জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ওমান যাওয়ার চেষ্টা, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার নেপালি বংশোদ্ভূত এক মহিলা।
- অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ এবং তার এক বান্ধবীকে ভয় দেখিয়ে নগ্ন করে ভিডিয়ো তোলার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
- পান মশলা ব্যবসায়ী কমলকিশোর চৌরাসিয়ার বাড়ি থেকে উদ্ধার হলো তাঁর পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়া (৪০) নিথর দেহ। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। দীপ্তির ভাই ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে বলেন, দীপ্তির স্বামী হরপ্রীত ও তাঁর শাশুড়ি শারীরিক অত্যাচার চালাতেন দীপ্তির উপর।

Be the first to comment