রোজদিন ডেস্ক :
ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল ভিন রাজ্যে। জলপাইগুড়ির ধূপগুড়ির ডাউকিমারির বিকাশ রায় (৩৫)
রুজির খোঁজে কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল রাতেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। গভীর রাতে নির্মীয়মান ভবন থেকে পড়ে গিয়ে তিনি প্রাণ হারান। আজ সকালে কেরালা থেকে এই খবর এলে তাঁর পরিবার কান্নায় ভেঙে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাই শোকাচ্ছন্ন। মৃত যুবকের বাবা মা, স্ত্রী, দুই সন্তানের ভবিষ্যত কি তাঁরা জানেন না।
এলাকায় কাজ না থাকায় এই পরিস্থিতি বলে স্থানীয় মানুষের আক্ষেপ।
উল্লেখ্য, এই রাজ্য থেকে উত্তর প্রদেশ, কেরালা,মহারাষ্ট্র, ওড়িশা, দিল্লি, কর্ণাটক ইত্যাদি রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজে যান। বহু ক্ষেত্রে তাঁদের অকাল মৃত্যু হয়। এই তালিকায় ধূপগুড়ির বিকাশ রায়ের নামও যুক্ত হল।

Be the first to comment